1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দিল্লিতে চারতলা ভবন ধস, নিহত ২

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

শনিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ধসে পড়া ভবনটিতে বসবাসরত একটি পরিবারের ১০ সদস্য এবং পার্শ্ববর্তী কয়েকজন ধ্বংসস্তূপে চাপা পড়েন।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং এখনও তা চলছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এক নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করে জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকাল ৭টা ৪ মিনিটে ওয়েলকাম থানায় ঈদগাহের কাছে চারতলা ভবন ধসের খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় ভবনের তিন তলা সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, এবং কতজন এখনো আটকা আছেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজুম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park