1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে ১৮৮০ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকা থেকে ১৮৮০ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯, সিলেট।

র‌্যাব-৯ জানায়, ১১ জুলাই বেলা ৩টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সদর কোম্পানি (সিলেট) এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর একটি যৌথ দল শালুটিকর ব্রীজের পাশে একটি চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি ডাম্পার ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে চালক সেটি উপেক্ষা করে দ্রুতগতিতে ঢাকার দিকে পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা হায়েস গাড়িযোগে ট্রাকটিকে ধাওয়া করে।

ট্রাকটি সিলেট-ঢাকা মহাসড়ক ধরে পালানোর সময় হবিগঞ্জের লস্করপুর রেলক্রসিং এলাকায় হায়েস গাড়িকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে একটি সরু সড়কে প্রবেশ করে। এরপরও র‌্যাব সদস্যরা পিছু নেয়। একপর্যায়ে দক্ষিণ চর হামুয়া এলাকার একটি পাকা রাস্তার পাশে ট্রাকটি কাত হয়ে পড়ে। তখন ট্রাক থেকে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা স্বীকার করে যে, ডাম্পার ট্রাকের পেছনের বডির বালুর নিচে বিদেশি মদ লুকানো রয়েছে। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে ট্রাকের বালুর নিচ থেকে ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ জীবন মিয়া (২৭), পিতা: শফিকুর রহমান, সাং: বারদী, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ এবং মোঃ আরিফ ভূইয়া (৩০), পিতা: মৃত আবুল কাশেম, সাং: সুফিরকান্দি, থানা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজুম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park