
সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বেগম আক্তার (৩৫) উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের গফুর মিয়ার মেয়ে।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে সোমবার (৭ জুলাই) বেগম আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বেগম আক্তার মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// নিশাত আনজুম
