1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দেশে গত সাড়ে ১৪ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সরকারে আওয়ামী লীগ আছে বলেই দেশে এখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় এলজিইডি বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশ বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। তাদের নজরে রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক খেলার মধ্যে পড়ে গেছি আমরা।

তিনি অভিযোগ করে বলেন, একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে। ধনী দেশগুলো যেমন চীনের উন্নয়ন সহ্য করতে পারে না, তেমনি তারা বাংলাদেশের উন্নয়ন চায় না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গত সাড়ে ১৪ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার গতি ঠিক রাখতে বা ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশে শেখ হাসিনার সরকার বারবার দরকার।

তিনি বলেন, সিলেট সদর উপজেলার মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রায় ১৮৯ কোটি টাকা ব্যয়ে ইতোমধ্যে তিন শতাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

কিছু প্রকল্পে কাজের ধীরগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, আল্লাহর ওয়াস্তে কাজ শেষ করুন। ১২ কিলোমিটার বাদাঘাট-বাইপাস সড়ক নির্মাণে ১৩ বছর কেন লাগবে‒ এমন প্রশ্নও তোলেন পররাষ্ট্রমন্ত্রী। অসমাপ্ত প্রকল্পগুলো আগামী নির্বাচনের আগেই শেষ করতে তিনি প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম কেবল অভাবের কারণেই বাড়ে না। বিভিন্ন কারণে বিশেষ করে মধ্যসত্ত্বভোগীদের কারণেও বাড়ে।

তাই কোন জমি যাতে পতিত না থাকে সেদিকে খেয়াল রাখার প্রতি গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, একটা মরিচের গাছ লাগালে পরিবারের মরিচের চাহিদা মেটানো যায়। এসব ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দর একটা নির্বাচন হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং সিলেট সদর উপজেলাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park