1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ইসরায়েলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :চলমান হামলা-পাল্টা হামলার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। শনিবার ইরানের পশ্চিমাঞ্চলের আকাশে ইসরায়েলি ওই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক সংবাদদাতা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে তেহরান টাইমস।

ইরানি এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরায়েলের তৃতীয় আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার ইসরায়েলি ওই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম ইরানের আকাশে ইসরায়েলি ওই যুদ্ধবিমান অবৈধ অনুপ্রবেশ করে। পরে সৈন্যরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেন। ওই যুদ্ধবিমানের পাইলটকে জীবিত আটক করা হয়েছে।

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এই যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে ইরান এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে। বাকি দুটি বিমানের একটির পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অপর পাইলটকেও ইরানি বাহিনী আটক করেছে।

শুক্রবার তেহরানের বিভিন্ন আবাসিক ভবন, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় ইরানে প্রায় ১০০ জন বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে পাঁচ ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইরানের সামরিক বাহিনী বলেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের ১৫০টিরও বেশি সামরিক ও গোয়েন্দা স্থাপনা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবারও দ্বিতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে ইরান। আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park