1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মুখে দুর্গন্ধ, যা করলে ৫ মিনিটে কমে যাবে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :মুখের দুর্গন্ধের কারণে কথা বলতে লজ্জা লাগছে? অনেককে এমন অবস্থায় অস্বস্তির মধ্যে পড়তে হয়। এমন একটি সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রেও। মুখে দুর্গন্ধের কারণ হতে পারে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার ও জীবাণুর কারণে। তবে মুখে দুর্গন্ধ হওয়ার পেছনে মুখের ভেতরে বা দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার প্রভাব ছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে। মুখে দুর্গন্ধ হতে পারে লিভারের সমস্যা থাকলে।

এছাড়া কিডনির সমস্যা, ডায়াবেটিস, ব্রঙ্কাইটিসের সমস্যার জন্যেও হতে পারে আপনার মুখে দুর্গন্ধ। কয়েকটি ঘরোয়া উপায় আছে, যেগুলো কাজে লাগিয়ে মুখের দুর্গন্ধ দূর করা যেতে পারে।

দ্রুত মুখের দুর্গন্ধ দূর করার কিছু উপায় নিচে দেয়া হলো-

লবঙ্গ- রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজ, যা মুখে গন্ধ তৈরি করা ব্যাকটেরিয়াদের মেরে ফেলে। ১-২টা লবঙ্গ নিয়ে চুষতে থাকুন। অল্প সময়ের মধ্যেই দেখবেন গন্ধ একেবারে চলে গেছে।

লেবুর রস- মুখের গন্ধের কারণে যদি জীবন দুর্বিসহ হয়ে ওঠে, তাহলে নিয়মিত লেবুর রস পান ভুলবেন না যেন। কারণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে লেবুর অন্দরে থাকা অ্যাসিটিক কনটেন্ট, মুখ গহ্বরে বাসা বেঁধে থাকা জীবাণুদের মেরে ফেলে।

নারিকেল তেল- এই তেলে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান নিমেষে গন্ধ সৃষ্টি করা ব্যাকটেরিয়া মেরে ফেলে। ফলে মুখের গন্ধ দূর হতে সময় লাগে না।

এলাচ- ২-৩টি এলাচ নিয়ে মুখে ফেলে দিন। অল্প সময়ের মধ্যেই দেখবেন গন্ধ একেবারে দূরে পালাবে।

মেথি বীজ- এক চামচ মেথি বীজ নিয়ে পরিমাণ মতো জলের সঙ্গে মিশিয়ে সেই জলটাকে ফোটান। তারপর বীজগুলিকে ছেঁকে নিয়ে সেই জল চায়ের মতো পান করুন। কয়েকদিন এমনটা করলে দেখবেন মুখের গন্ধ কমে গেছে।

বেকিং সোডা- শরীরের ভেতরে অ্যাসিড লেভেল ঠিক রাখার মধ্যে দিয়ে মুখের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার কোনো বিকল্প হয় না বললেই চলে। তাই এই ধরণের সমস্যায় যদি ভুগে থাকেন, তাহলে প্রতিদিন এক গ্লাস জলে অল্প পরিমাণে বেকিং সোডা মিশিয়ে সেই জল দিয়ে মুখ কুলকুচি করুন।

অ্যাপেল সিডার ভিনিগার- এই প্রাকৃতিক উপাদানটির অন্দরে উপস্থিত একাধিক উপকারী উপাদান মুখের দুর্গন্ধ দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্যের উন্নতিতেও নানাভাবে সাহায্য করে থাকে। এক্ষেত্রে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের আগে অল্প পরিমাণে অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে এক গ্লাস জলে মিশিয়ে পান করতে হবে।

মিন্ট পাতা- একে প্রাকৃতিক মাউন্ট ফ্রেশনার বলা যেতে পারে। তাই মুখে গন্ধ হলে ২-৩টা মিন্ট পাতা নিয়ে চিবিয়ে ফেলুন। তাহলেই কেল্লাফতে!

দারচিনি- মুখের ভিতরে তৈরি হওয়া জীবাণু মেরে ফলতে দারচিনির কোনো বিকল্প নেই। তাই মুখ থেকে গন্ধ বেরলেই এক চামচ দারচিনির পাউডারের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে গরম করে নিন। তারপর সেই জল ছেঁকে নিয়ে মুখ ধোন। দেখবেন গন্ধ চলে যাবে।

পার্সলে পাতা- এতে রয়েছে ক্লরোপিল নামে একটি উপাদান যা মুখের বাজে গন্ধ দূর করতে সহায়তা করে। কয়েকটি পার্সলে পাতা নিয়ে চিবিয়ে ফেলুন। ফল পাবেন হাতেনাতে।

উল্লেখিত পদ্ধতিগুলি কাজে লাগিয়ে দেখতে পারেন, উপকার পাবেন। তবে কোনো কিছুতেই যদি কোনো কাজ না হয়, তাহলে অবশ্যই চিকিত্সকের সঙ্গে পরামর্শ করুন

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুতি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park