1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সমকামিতার অভিযোগ, এবার লেবাননও নিষিদ্ধ করছে ‘বার্বি’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সমকামিতা প্রচারের অভিযোগে আলোচিত সিনেমা ‘বার্বি’ নিষিদ্ধ করছে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। এর আগে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত জানিয়েছে যে তারাও একই কারণে সিনেমাটি নিষিদ্ধ করেছে।

বুধবার (০৯ আগস্ট) লেবাননের সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ মোরতাদা বলেন, ‘বার্বি’ সিনেমাটি ‘সমকামিতা ও যৌন রূপান্তর’ প্রচার করছে, যা তাদের বিশ্বাস ও নৈতিকতার পরিপন্থী।

মোরতাদা বলেন, সিনেমাটি লেবাননের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী, কারণ এটি বিকৃতি ও লিঙ্গ রূপান্তরকে উৎসাহিত করে।

মোরতাদা বুধবার বলেন, লেবানিজে ইনটেরিয়র মিনিস্ট্রিকে তিনি দেশটিতে ‘বার্বি’ প্রদর্শন নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলেছেন।

তিনি বলেন, সিনেমাটি সমকামিতা ও লিঙ্গ রূপান্তর প্রচার করে…বাবার অভিভাবকত্বকে প্রত্যাখ্যান করে, মায়ের ভূমিকাকে খাটো ও অপমান করে। আর বিয়ে ও পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।

মোরতাদার অনুরোধের পর স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম মাওলাউই দেশটির সেন্সরশিপ কমিটিকে সিনেমাটি পর্যালোচনা করে নিজেদের সুপারিশ দিতে বলেছেন।

এদিকে, মার্গট রবি ও রায়ান গসলিং অভিনীত ‘বার্বি’ বিশ্বব্যাপী মুক্তি পায় গেল ২১ জুলাই। ইতোমধ্যেই বিশ্বজুড়ে ১.০৩ বিলিয়ন ডলার আয় করে নিয়েছে সিনেমাটি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুতি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park