1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঈদুল আজহার দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪২

  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :ঈদুল আজহার দিনে ফিলিস্তিনি ছিটমহল গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে নিহত ১৬ জনের মৃতদেহ নগরীর আল নাসের হাসপাতালে নিয়ে আসা হয়। গাজার উত্তরাঞ্চলে নিহত আরও ১৬ জনের মৃতদেহ নেওয়া হয় আল-শিফা হাসপাতালে।

গাজা সিটিতে নিহত পাঁচজনের মৃতদেহ নগরীর আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে নেওয়া হয়। আর দাইর আল-বালাহ শহরে নিহত আরও পাঁচজনের মৃতদেহ নেওয়া হয় আল-আকসা শহীদ হাসপাতালে।

দাইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু-আজৌম বলেন, “গাজায় ঈদ এমনই দেখা যাচ্ছে।” তিনি জানান, এ বছর গাজায় আনন্দের বদলে বোমাবর্ষণ, বাস্তুচ্যুতি ও প্রাণহানির মধ্যে দিয়ে ঈদের দিনটি পার হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার আল আহলি হাসপাতালে ইসরায়েলি ড্রোন হামলায় গুরুতর আহত এক সাংবাদিক শুক্রবার চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ২২৬ জনে দাঁড়িয়েছে বলে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে।

পৃথক ঘটনায় শুক্রবার সকালে গাজার খান ইউনিসে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বোমার ফাঁদ পাতা এক ভবনে প্রবেশ করার পর সেখানে বিস্ফোরণ ঘটে ভবনটি ধসে পড়ে, এতে চার ইসরায়েলি সেনা নিহত ও আরও পাঁচজন আহত হন। আল জাজিরা জানিয়েছে, এদের নিয়ে এক সপ্তাহে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park