1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দায় ইরান

  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :ইরানসহ ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা ঘোষণার পর এই পদক্ষেপকে ‘ইরানি ও মুসলিমদের প্রতি গভীর শত্রুতার বহিঃপ্রকাশ’ বলে নিন্দা করেছে তেহরান।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, “শুধু ধর্ম ও জাতীয়তার ভিত্তিতে ইরানি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত মার্কিন নীতি নির্ধারকদের ইরানি জনগণ ও মুসলিমদের প্রতি গভীর শত্রুতা প্রকাশ করে এবং আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করে।”

বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে। এর আগে, বুধবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ওই ঘোষণায় বলা হয়েছিল, ‘বিদেশি সন্ত্রাসী’ ও অন্যান্য হুমকি থেকে সুরক্ষার জন্য এই নতুন নিষেধাজ্ঞা জরুরি।

আগামী সোমবার থেকে কার্যকর হতে চলা এই নিষেধাজ্ঞা আফগানিস্তান, মিয়ানমার, শাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ওপর পূর্ণাঙ্গভাবে আরোপ হবে।

এছাড়া আরও সাতটি দেশ— বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার নাগরিকদের ভ্রমণে আংশিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই পদক্ষেপ অনেকটা ২০১৭ সালের সিদ্ধান্তের পুনরাবৃত্তি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদকালেও ট্রাম্প সাতটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন, যিনি ট্রাম্পের পর ক্ষমতায় এসেছিলেন; তিনি ২০২১ সালে ওই নিষেধাজ্ঞা তুলে নেন। বাইডেন এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের ‘জাতির বিবেকের জন্য কলঙ্কজনক’ বলে অভিহিত করেছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park