1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নির্বাচনে বিচার ও সমতার পরিবেশ জরুরি: জামায়াত আমির

  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জাতি আর যেনতেনভাবে কোনো নির্বাচন দেখতে চায় না। তিনি দাবি করেন, নিরপেক্ষ বিচার, রাজনৈতিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণা বাস্তবায়নের পাশাপাশি ভোটের জন্য সমতল মাটির পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই রোডম্যাপ অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।

শনিবার (৭ জুন) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর পাঁচগাঁও ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ শেষে এসব কথা বলেন তিনি। ঈদের নামাজ শেষে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা আদান-প্রদান করেন।

শফিকুর রহমান বলেন, ‘পরপর তিনটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই পরিস্থিতি থেকে উত্তরণে নতুন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভার আমির হাফেজ তাজুল ইসলাম এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতারা বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park