1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

আগামীর বাংলাদেশ নীতি,নৈতিকতা ও কারিগরি শিক্ষায় গড়ে তোলা হবে : এড. এমরান চৌধুরী

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ল কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ নিজেদের ক্ষমতাকে আকড়ে রাখতে এবং দেশেকে মেধাশূণ্য করার জন্য পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পাঠ্যপুস্তকে ইতিহাসকে বিকৃতি করেছে। তারা সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ করেছে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন আসবে।আগামীর বাংলাদেশ নীতি,নৈতিকতা ও কারিগরি শিক্ষায় গড়ে তোলা হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে।তিনি আরও বলেন মায়েরা তাদের সন্তানদের যেভাবে লালন পালন করে শিক্ষকরা ও প্রতিটি শিক্ষার্থীকে সন্তানের মত তাদেরকে দেখতে হবে। প্রাথমিক শিক্ষাকে সকল ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।

শনিবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন আয়োজিত পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন
সভাপতি আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা দক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ও কলেজ অধ্যক্ষ ইসমাঈল হোসেন খান, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শিক্ষক আলম হোসেন, জাহাঙ্গীর হোসেন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি লায়েক আহমেদ, উপজেলা যুবদল সিনিয়র সদস্য লায়েছ আহমেদ, আবুল হাসনাত আলম সহ প্রমুখ।

উল্লেখ্য, পরবর্তীতে উপজেলার প্রায় ১৪৬ জনন কৃতী শিক্ষার্থীদের সনদ, ও বৃত্তি প্রদান করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park