1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের সাক্ষাৎ আজ

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করবে বিএনপি ও জামায়াত। বিকেল ৪টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে জামায়াতের সঙ্গে সাক্ষাত হবে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

গত কয়েকদিনের উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগে করার ইচ্ছা উপদেষ্টা পরিষদকে জানান। বিষয়টি প্রকাশ্যে আসার রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টার কাছে দুঃখপ্রকাশ করেন। অন্যদিকে জাময়াত সর্বদলীয় বৈঠকের প্রস্তাব করে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না।

সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সভা শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করবেন বলেও জানিয়েছে সূত্রটি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park