1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

যুবলীগ কর্মী মেহেদীর উপর হামলা, একজন গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে মেহেদী হোসাইন আরিফ (৩৯) এর উপর হামলার ঘটনায় এজহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম তৌহিদুল ইসলাম তাজ। তিনি উপজেলার মছকাপুর এলাকার বাসিন্দা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রুজেল মিয়া।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হেতিমগঞ্জ বাজার তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

এঘটনার পর তার ভাই মুবাশ্বির হোসেন আব্বাস বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে মামলার ৩ নং আসামী তৌহিদুল ইসলাম তাজকে গ্রেফতার করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park