1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ‘সিদ্ধান্তের সীমা’ নিয়ে বিতর্ক

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :নানা সংস্কারের ক্ষেত্রে ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করলেও, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। সম্প্রতি রাখাইনে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেওয়া, আইএমএফ-এর ঋণের জন্য এনবিআর বিলুপ্ত করাসহ অন্তর্বর্তী সরকারের আরও কিছু সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট কতটুকু? সংস্কার ও নির্বাচনের বাইরে কী কী সিদ্ধান্ত নিতে পারে?

করিডর ও বন্দর নিয়ে এরইমধ্যে রাজপথে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে কিছু রাজনৈতিক দল। ‘বিনিয়োগের পরিবেশ নিয়ে সভা করা অন্তর্বর্তী সরকারের কাজ না’, এমন মন্তব্য করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা এর মতবিনিময় সভায় যায়নি বিএনপি।

এছাড়াও আলোচনায় আছে কাতারকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেওয়া। সেন্ট মার্টিন নিয়ে কী হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক আগেই। প্রতিটা ক্ষেত্রেই সরকারের নিজস্ব ব্যাখ্যা থাকলেও নানা রাজনৈতিক দল এসব ব্যাখ্যা মানতে নারাজ।

এপ্রিলের শেষ দিকে প্রধান উপদেষ্টার কাতার সফরের সময় তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কাতারকে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এজন্য কাতারকে আলাদা একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বেশ কয়েকটি রাজনৈতিক দল এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের এইসব কাজের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম মনে করেন, এই সরকার চাইলেই সব কিছু করতে পারে না।

অধ্যাপক আইনুল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঙ্গে তুলনা করেন। তিনি মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার রুটিন ওয়ার্ক করে। তাদের প্রধান কাজ হলো নির্বাচন। এই সরকার একটি বিশেষ পরিস্থিতির সরকার এটা আমরা সবাই জানি। তারপরও তাদের নির্বাচনকে কেন্দ্র করেই এগিয়ে যাওয়া উচিত।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তুলনার ব্যাপারে একমত নন। তিনি ডিডাব্লিউকে বলেন, প্রত্যেকটা বিষয়ে এই সরকারের ম্যান্ডেট আছে। আপনাকে বুঝতে হবে এটা গণঅভ্যুত্থানের সরকার। এটা আগের তত্তাবধায়ক সরকারের মতো না। প্রত্যেকটা বিষয়ে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট আছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park