1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাধ্যমিকের দুস্থ ও এতিম শিক্ষার্থীদের সহায়তা দেবে সরকার

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ে প্রতিবন্ধী, এতিম এবং দুস্থ ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে সরকার। শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে দেয়া হবে এ আর্থিক সহায়তা।

ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও সমমান শ্রেণিতে ভর্তি হওয়া অথবা অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীরা এই সুবিধার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। আগামী ২২ মে আবেদন শেষ হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদী ভাঙন পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান এই ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

এ জন্য শিক্ষার্থীদের তাদের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের https://www.eservice.pmeat.gov.bd/admission ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ওয়েবসাইটে ভর্তি সহায়তার জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্রের ফরম এবং আবেদন প্রক্রিয়াও বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park