1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জের ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজে গুণীজনদের সাথে মতবিনিময় ও প্রবাসী সংবর্ধনা  অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সদস্যদের নিয়ে গুণীজনদের সাথে মতবিনিময় ও সাবিহা সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী সিরাজ উদ্দিন আহমদ কে ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গরবার (২৯ এপ্রিল) সকাল ১২টার সময় কলেজ হল রুমে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার এর সভাপতিত্বে, এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হাফিজ মাওলানা আব্দুল মুহিত এর সঞ্চালনায়,  একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন আক্তার এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিয়া জান্নাত।

ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ফরিদ আহমদ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বরের কৃতি সন্তান সাবিহা সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও আমেরিকার প্রবাসী সিরাজ উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর এডহক কমিটির  সভাপতি তারেক জলিল মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক ও ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর সাবেক অভিভাবক সদস্য নুরুজ্জামান চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী লেখক সাংবাদিক ও ভাদেশ্বর কলেজ এর প্রতিষ্টাতা সদস্য আবুল হাসনাত, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর হিতৈষী সদস্য আনিসুজ্জামান পাপলু, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর নবনির্বাচিত গভর্নিং বডির বিদুৎসাহী সদস্য ও ভাদেশ্বর এক্সিম ব্যাংক এর ম্যানেজার জয়নাল আবেদীন, বিশিষ্ট ক্রীড়াবিদ মঞ্জু আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী বাবুল আহমদ, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী সাহেদ আহমদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ভাদেশ্বর কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক সাদিকুর রহমান সাদেক, মাতাব উদ্দিন,

শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক কবির আহমদ, আলী হোসেন, জয়ন্তী রানী চক্রবর্তী, আব্দুল্লাহ আল ফারুক,সায়েম উদ্দিন শিকদার, কামরুজ্জামান মহিত, আব্দুর রহমান সহকারী লাইব্রেরিয়ান শিরিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব গৌছ আহমদ, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা সদস্য ভাদেশ্বর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা ছালিক আহমদ, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা সদস্য রফিক আহমদ মাখন ও সংবর্ধিত অতিথির সহধর্মিনী সাবিহা সিরাজ এর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া শেষে আগত অতিথিদরে নিয়ে কলেজ এর উন্নয়ন কাজ পরিদর্শন করেন ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ সেলিনা আক্তার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park