1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ওটিপি দিয়ে ব্যাংকের টাকা খোয়ালেন কুলাউড়ায় মুন্নি

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :কুলাউড়ায় ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলে সোনালী ব্যাংকের তসলিমা আক্তার মুন্নি নামে এক গ্রাহকের ৭৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। চক্রটির ফাঁদে পড়ে মুঠোফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে এ টাকা খোয়ান তিনি। প্রতারণার বিষয়টি জানতে পেরে বুধবার ৯ এপ্রিল বিকেলে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার দুপুর ১২টা ১৬ মিনিটের দিকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে বিদেশি একটি নম্বর দিয়ে কল করে প্রতারক চক্র। এ সময় তাকে ফোনের অপর প্রান্ত থেকে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে তার অ্যাকাউন্ট হালনাগাদ করার কথা বলে মুঠোফোনে যাওয়া ওটিপি নম্বরটি জানাতে বলেন। চক্রটির ফাঁদে পড়ে তিনি ওই ওটিপি তাদের জানানোর সঙ্গেই তার অ্যাপস হ্যাক করে অ্যাকাউন্ট থেকে ৭৬ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে তিনি বিষয়টি সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে জানান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park