1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কমলগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে কারাদন্ড ও জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকা থেকে সেনাবাহিনী ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অবৈধ বালু পরিবহনের দায়ে উপজেলার শ্রীপুর (কোনাগাঁও) গ্রামের আমিন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- এবং গোলেরহাওর গ্রামের কয়ছর আলীকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন বলেন, অবৈধ বালু পরিবহনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও অপরজনকে ২লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে ২ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। তবে এখন পর্যন্ত জরিমানার টাকা আদায় করা যায়নি, জরিমানার টাকা আদায় না হলে তাকে জেলে প্রেরণ করা হবে। এছাড়া অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকার ধলাই নদী থেকে অবৈধভাবে বালু তুলে পরিবহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। এতে নদীর প্রতিরক্ষা বাঁধ হুমকির মূখে পড়েছে, ক্ষতি হচ্ছে পরিবেশের, পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park