
বালাগঞ্জ সংবাদদাতা:সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীন অবকাটামো উন্নয়ন প্রকল্প (SDIRIIP) এর আওতায়
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসাবাজার-হতে রতনপুর কান্দি গাও, আমপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা ৮৩,৫৩,৮৮১,০৫ টাকা ব্যায়ে পাকা করণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বুধবার বিকাল ৪ টায় স্থানীয় এলাকাবাসী আয়োজিত মাদরাসা বাজার উক্ত ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ মালেক’র সভাপতিত্বে,সদস্য সচিব ময়নুল ইসলাম সালেহ পরিচালনায়,অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাস্ট্র আওয়ামীলীগ নেতা মো: ইছমত আলী (মাস্টার) উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পংকি,দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম সাহেদ ইউপি সদস্য তারা মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য সোহেল বারী,উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাক্তার কাজল লস্কর, আব্দুল মালিক রুনু,বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামছ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা পরিষদ সদস্য মো: লোকন মিয়া,উপজেলা আওয়ামীলীগ নেতা মো: শিরমান উদ্দিন,আব্দুল জলিল বেবি,উপজেলা কৃষক লীগের আহবায়ক মো: আলাল মিয়া,ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েছুল আলম,সাধারণ সম্পাদক সোহেল আহমদ।উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা ফতহুল হাসনাত চৌধুরী শিমুল,মোস্তাক আহমদ মছরুর,শাহজাহান মিয়া।ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাব্বির আহমদ,সালমান আহমদ,ডালিম আহমদ সবুর, কামিল,রাইন,প্রমুখ।