1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সাংবাদিক আনোয়ার শাহজাহান প্রথমবারের মতো লন্ডন হাফ মেরাথনে অংশ নিয়ে সফলভাবে দৌড় সম্পন্ন করেছেন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 

নিউজ ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সামাজিক সংগঠক আনোয়ার শাহজাহান গত ৭ এপ্রিল, রবিবার প্রথমবারের মতো ঐতিহাসিক লন্ডন হাফ মেরাথনে অংশগ্রহণ করে সফলভাবে ১৩.১ মাইল (প্রায় ২১ কিলোমিটার) দীর্ঘ দৌড় সম্পন্ন করেছেন।

দীর্ঘদিন লন্ডনের বাইরে অবস্থান এবং শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না থাকায় তিনি এই প্রতিযোগিতার জন্য কোনো ধরনের প্রস্তুতি বা ট্রেনিং নিতে পারেননি। তবুও পরিবারের উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তাঁর সঙ্গে দৌড়ে অংশগ্রহণ করেন বড় ছেলে তানভীর শাহজাহান এবং ভাতিজা মাহফুজ মুরাদ।

লন্ডন হাফ মেরাথন মূলত বিভিন্ন চ্যারিটি সংস্থার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হয়। এ বছর এই আয়োজনে ১৬ মিলিয়ন পাউন্ড ফান্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আনোয়ার শাহজাহান লন্ডন ইভেলিনা চিলড্রেন হাসপাতাল -এর জন্য অর্থ সংগ্রহ করছেন এবং তিনি সবাইকে জাস্ট গিভিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই মানবিক উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
দৌড় শেষে সাংবাদিক আনোয়ার শাহজাহান বলেন,
“আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে দৌড় সম্পন্ন করতে পেরেছি। এটি আমার জীবনের একটি বড় চ্যালেঞ্জ ছিল এবং দীর্ঘদিনের স্বপ্নও বটে। পরিবারের ভালোবাসা, সবার দোয়া এবং উৎসাহ আমাকে এই পথ পাড়ি দিতে সাহায্য করেছে।”

দৌড় শেষে কিছুক্ষণ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলেও, দ্রুত প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে তিনি সুস্থ হয়ে ওঠেন।

তাঁর এই দৌড় ও মানবিক প্রচেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই তাঁর দৃঢ় মনোবল ও সাহসিকতাকে অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেছেন। সাংবাদিক আনোয়ার শাহজাহানের এই অংশগ্রহণ কেবল একটি দৌড় নয়, বরং সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park