1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

চুনারুঘাটে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৃথক স্থান থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) চুনারুঘাট থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

এর মধ্যে উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর ঘর থেকে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের নিজ ঘর থেকে অনিক মিয়ার (১৮) লাশ উদ্ধার করা হয়।

সামিনা খাতুন উপজেলার জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে। অনিক মিয়া একই উপজেলার মহদিরকোনা গ্রামের কাছুম আলীর ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার বাসিন্দা ময়না মিয়ার ছেলে অনিক মিয়াকে শিশু অবস্থায় দত্তক আনেন কাছুম আলী। কয়েক বছর ধরে অনিক মানসিক রোগে আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করতে পারেন। তবে সামিনা খাতুনের মৃত্যু নিয়ে কোনো ধারণা করা যাচ্ছে না।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park