1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে নারী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের মাধবপুরে পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মাধবপুর থানার কাশিমনগর ফাঁড়ির পুলিশ। গাঁজাসহ আটক নারী হল দিনাজপুর জেলার কসবা গ্রামের ফজর আলীর মেয়ে রোকসানা আক্তার(৩৫)।

বুধবার (৫ মার্চ) বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই নারীকে আটক করে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান এএসআই সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়। তিনি জানান, পুলিশের কাছে খবর আসে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনতলা চেঙ্গারবাজার সড়ক দিয়ে গাঁজার চালান আসতে পারে। বুধবার বিকালে মনতলা চেঙ্গারবাজার সড়কের সমজদিপুর এলাকায় দিয়ে বোখরা পরিহিত একজন নারী একটি সিএনজিতে যাওয়ার সময় তাকে থামানো হয়।পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশী করে পেটের সঙ্গে পেঁচানো ৪কেজি গাঁজা জব্দ করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park