1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

লন্ডন আই, আধুনিক লন্ডনের অন্যতম আকর্ষণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: বিশ্বের দর্শনীয়, সুন্দর ও বৈচিত্র্যময় শহরগুলোর মধ্যে লন্ডন শহরের স্বতন্ত্র ও আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। এ কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে লোকজন লন্ডনের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক জায়গা দেখতে আসেন।

স্থপতি দম্পতি ডেভিড মার্কস ও জুলিয়া বারফিল্ড এর স্বপ্নের সফল বাস্তবায়ন ‘লন্ডন আই’।

ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরের টেমস নদীর তীরে অবস্থিত আধুনিক লন্ডনের অন্যতম আকর্ষণ ‘লন্ডন আই’ বিশ্বের ভ্রমণ প্রিয় মানুষের একটি প্রিয় ও ভালোবাসার স্থান। আধুনিক নির্মাণ আর স্থাপত্য শৈলীর অনন্য এই নিদর্শনটির প্রথম দিকে নাম ছিল ‘মিলিনিয়াম হুইল’। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘লন্ডন আই’ রাখা হয়।

বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তির সময় বাংলাদেশের মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা হিসেবে লাল সবুজ আলোক সজ্জায় সাজানো হয়েছিল ‘লন্ডন আই’কে। প্রতি বছর গড়ে প্রায় ৩.৫ মিলিয়ন পর্যটক ‘লন্ডন আই’তে ভ্রমণ করে থাকেন। এক রাউন্ডে প্রায় ৮০০ জন এর অধিক সংখ্যক পর্যটক আরোহণ করা সম্ভব এবং ভ্রমণে সময় লাগে ৩০ মিনিট।

২০০০ সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আধুনিক স্থাপত্যের এক অনন্য সম্মিলন লন্ডন আই, সময়ের সাথে ঘূর্ণায়মান এক বিস্ময়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park