1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জাবি’র সাংস্কৃতিক জোটের নেতৃত্ত্বে ফাইজা ও দীপ্ত

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংস্কৃতিক জোটের ২০২৪-২০২৫ কার্যকরী পর্ষদের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী (ধ্বনি) এবং সাধারণ সম্পাদক সাদমান অলীভ দীপ্ত (জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন) নির্বাচিত হয়েছেন।

গত রোববার (১৬ ফেব্রুয়ারী) সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার ইসফার সাদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মিরাজ বিশ্বাস (জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি), সহ-সভাপতি দীপ্ত মোদক জয় (জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম), সহ-সাধারণ সম্পাদক সুরভী চক্রবর্তী (জলসিঁড়ি), অর্থ সম্পাদক গৌরব চন্দ্র (সুস্বর), দপ্তর সম্পাদক সরদার ইসফার সাদী (জহির রায়হান চলচ্চিত্র সংসদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ লোকমান গালিব (জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি), কার্যনির্বাহী সদস্য বিউটি রায় (চারণ)।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জোটভুক্ত সংগঠনসমূহের মতামতের ভিত্তিতে দুইটি নতুন সংগঠনকে গঠনতন্ত্র অনুযায়ী জোটভুক্ত হওয়ার জন্য ৩ মাস পর্যবেক্ষণাধীন সংগঠন হিসেবে যুক্ত করা হয়েছে। সংগঠনদুটি হলো-জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি এবং ইন্ডিজেনাস কালচারাল অর্গানাইজেশন (আরফি)। এতে পর্যবেক্ষণাধীন সদস্য হিসেবে থাকছেন আনিকা তাসনীম রাহি (জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি) এবং প্রত্যাশা ত্রিপুরা-ইন্ডিজেনাস কালচারাল অর্গানাইজেশন (আরফি)।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park