1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জকিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ২৯ পরিবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

জকিগঞ্জ সংবাদদাতা:সিলেটের জকিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ২৯টি ঘর ভূমিহীনদের নিকট হস্তান্তর করা হবে। বুধবার (৯আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব আশ্রয়ণের ঘর হস্তান্তর করবেন বলে উপজেলা প্রশাসনের এ তথ্য জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সিলেটের জেলা,প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নিবিড় রঞ্জন তালুকদার জানান, আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১৩০ টি ঘর, দ্বিতীয় ধাপে ৯১ টি ঘর ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।

বুধবার জকিগঞ্জ উপজেলার ২৯ পরিবারকে ঘরসহ জমি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

এ সময় বিয়ানীবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোর্শেদ লস্কর উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারতে প্রশিক্ষণে রয়েছেন।তাঁর অবর্তমানে জকিগঞ্জ উপজেলার দায়িত্ব পালন করছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park