1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জিয়া সাইবার ফোর্স গোলাপগঞ্জের আহবায়ক  সালাউদ্দিন সদস্য সচিব মিনহাজ উদ্দিন রনি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক : অনলাইনে আমরা রাজপথে আমরা সর্বত্র আমরা দেশের তরে। এই স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদীর বলিষ্ঠ কন্ঠস্বর হয়ে কাজ করছে জিয়া সাইবার ফোর্স। জিয়া সাইবার ফোর্স গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক সালাউদ্দিন ও মিনহাজ উদ্দিন রনি কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ৩০ জানুয়ারি ‘২৫ বৃহস্পতিবার জিয়া সাইবার ফোর্স গোলাপগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অফিসিয়াল প্যাডের মাধ্যমে অনুমোদন করেন সিলেট জেলা শাখার আহবায়ক জামাল আহমদ ও সদস্য সচিব মোস্তাক আহমদ চৌধুরী।

গোলাপগঞ্জ উপজেলা নব গঠিত কমিটির আহবায়ক , সালাউদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার সরকার যখন ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে দেশের মানুষকে জিম্মি করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাতে থাকে, তখনও আমরা ভিপিএন ও অন্যান্য সোর্স ব্যবহারের মাধ্যমে অনলাইনে ও অফলাইনে বিভিন্ন তথ্য-উপাত্ত জনসম্মুখে নিয়ে আসি। মূলত নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক সুশাসন নিশ্চিতকরণের ভেতর দিয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

গোলাপগঞ্জ উপজেলা নব গঠিত কমিটির সদস্য সচিব মিনহাজ উদ্দিন রনি বলেন, ইমেজ ধরে রেখে গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় যা করা প্রয়োজন, সবই করা হবে। একই সাথে আমরা দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করা এই সংগঠনটি দলীয় প্রচারণায় শীর্ষে অবস্থান করেছে। স্বৈরাচার পতনে বিএনপির মিডিয়া শক্তি হিসেবেও জিয়া সাইবার ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park