1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গেলাপগঞ্জ বুধবারি বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরফ উদ্দিন র‍্যাবের হাতে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
Oplus_0

নিজেস্ব প্রতিনিধি:- গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শরফ উদ্দিন শরিফকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের নাইওরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মেডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল নগরীরর মহানজন পট্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে মোঘলাবাজার থানায় প্রেরণ করা হয়।

র‍্যাব আরো জানায়, ৫ আগস্টের পর সিলেটের গোলাপগঞ্জ ও মোগলাবাজার থানায় দায়েরকৃত হত্যাসহ বিভিন্ন মামলার আসামি শরিফ উদ্দিন শরিফ। এর মধ্যে মোগলাবাজার থানায় তার বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর নাশকতা মামলায় দায়ের করা হয়। র‍‍্যাব ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে শরিফ উদ্দিনকে।

এ ব্যাপারে মোঘলাবাজার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আসামী শরফ উদ্দিনকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park