1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

রিমন আহমদ সিলেট জেলা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায়র সময় ঢাকাদক্ষিন বাজারে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর বিএনপির (উত্তর) যুক্তরাষ্ট্র সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী এসময় তিনি বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম দেশের মানুষ শ্রদ্ধাভরে এখনো স্মরণ করে। একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবেও তার পরিচিতি সর্বজনবিদিত। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও দিকনির্দেশনা।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় দেশের প্রতিটি ক্রান্তিকালে অসামান্য অবদান রেখেছেন। স্বাধীনতা যুদ্ধ থেকে দেশ গঠনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সততার মাপকাঠিতে তিনি আজও অনন্য এবং অদ্বিতীয়। তাই প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের ভেতর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , গোলাপগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খুকন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি কফিল উদ্দিন (মেম্বার), সিলেট জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, পৌর যুব দলো যুগ্ম আহবায়ক কামাল আহমদ, উপজেলা শ্রমীকদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজু আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সালাউদ্দিন, জামিল আহমদ, মহসীন, সাকী, নাছির আহমদ, আদিল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমদ, নাহিদ আহমদ, তানিম আহমদ, রুমেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয় সম্পাদক সোয়েব আহমদ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park