1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুলাউড়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

কুলাউড়া সংবাদদাতা :মৌলভীবাজারের কুলাউড়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো. অহেদুল আকবর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিএসআইআরের সাইন্টিফিক অফিসার নাতাশা নাফিসা হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিসিএসআইআরের সিনিয়র সাইন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুক প্রমুখ।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২টি স্টল অংশগ্রহণ করেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park