1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক: প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার,” এ শ্লোগানকে ধারন করে প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা সানরাইজ গার্ডেনে কেক কাটা ও আলোচনা সভা এবং প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়।

 

সংগঠনের সিনিয়র সভাপতি ও কুয়েত প্রবাসী ইলিয়াস আলী সভাপতিত্বে ও আল আমিন রাবেল এর সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সৌদি আরব প্রবাসী আজির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক ও বাহরাইন প্রবাসী আব্দুস সামাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও লন্ডন প্রবাসী মঈনু উদ্দিন, সিনিয়র সদস্য ও কুয়েত প্রবাসী ফয়সাল আহমদ, বিশিষ্ট সমাজ সেবক অলিউর রহমান।

এসময় উপস্থিত বক্তারা বলেন, প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার চাই। বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ চাই। প্রবাসীদের জন্য যুগপোযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা চাই। পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাই। জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য (৫ শতাংশ) বিশেষ বরাদ্দ চাই। বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা চাই। বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রম কল্যাণ উইং চাই।
অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা চাই।
আমরা এই সকল দাবী নিয়ে কাজ করবো এবং সকল প্রবাসী ভাইদের সুখে দুঃখে পাশে থাকবো।

আলোচনা সভা ও সংবর্ধনা শেষে প্রতিষাঠা বার্ষিকীর কেক কাটা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park