1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর িিবএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন।

এসময় কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানকে আহবায়ক, আনোয়ার হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো: আবুল হোসেনকে যুগ্ম আহবায়ক করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন।

অপরদিকে সোয়েব আহমদকে আহবায়ক, সারোয়ার শোকরানা নান্নাকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও প্রত্যুষ ধরকে যুগ্ম আহবায়ক করে পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি,কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম, নাসের রহমান, আলহাজ¦ মজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park