1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুলাউড়ার অপহৃত ব্যবসায়ী সিলেটে উদ্ধার, ‘অপহরণকারী’ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কুলাউড়া থেকে অপহৃত এক ব্যবসায়ীকে সিলেট নগরী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তি অপহরণকারী চক্রের মুলহোতা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে আজিজুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়।

আর গ্রেপ্তারকৃত অপহরণকারী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে কামাল আহমেদ (৩৭)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় আজিজুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে অপহৃত হন। বিকেল ৪টার দিকে অজ্ঞাত মোবাইল ফোন থেকে জনৈক জহির পরিচয় দিয়ে এক ব্যক্তি আজিজুর রহমানের স্ত্রী মোছা. সেবিন আক্তার লাভলীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় লাভলী কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‌্যাব-৯ এই তথ্য পাওয়ার পর অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযানে নামে। বুধবার রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে ব্যবসায়ী আজিজুল ইসলামকে উদ্ধার ও অপহরণকারী চক্রের মুলহোতা কামাল আহমেদকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কুলাউড়া থানায় আজিজুল ইসলামের স্ত্রী সেবিন আক্তার লাভলী বাদি হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park