1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কাকরাইল মসজিদে সাদপন্থীদের প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কাকরাইল মসজিদে সাদপন্থী তাবলিগ জামাতের অনুসারীদের যেকোনও ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর তারিখে সাদপন্থী তাবলিগ জামাতের কোনো অনুসারী কাকরাইল মসজিদে জমায়েত করতে পারবেন না। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্তৃপক্ষকে এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদেশে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের ২৭ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন)-সহ সব তাবলিগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য বিজ্ঞপ্তিটি কাকরাইল মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে রয়েছে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park