
নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর করা যৌতুক মামলায় ফাহিম আহমদ (৩২) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (২৪ ডিসেম্বর ) রাত ৭ টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফাহিম আহমদ উপজেলার উত্তর ঘোষগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ২৪ইং তার স্ত্রী বাদী হয়ে স্বামী ফাহিম আহমদ কে আসামী করে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে স্বামী ফাহিম আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশের গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আসামি। অবশেষে পুলিশের অভিযানে গ্রেফতার হন ওয়ারেন্টভুক্ত আসামী ফাহিম আহমদ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, স্ত্রীর করা যৌতুক মামলায় পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আহমদ
