1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ফয়জুল আহমদ ফাউন্ডেশন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি:- গোলাপগঞ্জ উপজেলা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গোলাপগঞ্জে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ফয়জুল আহমদ ফাউন্ডেশন এ ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষারমান উন্নয়নে কাজ করবে।

বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর ) ভাদেশ্বরের নারী শিক্ষার অগ্রদূত আলহাজ্ব গৌছ আহমদের বাড়িতে আহমদ কটেজে এই অনুষ্ঠানটি শুরু হয়।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মইনুল আহমদের সভাপতিত্বে বিশিষ্ট সমাজসেব শিক্ষানুরাগি তমিজ উদ্দিনের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফয়জুল আহমদ ফাউন্ডেশন এর পরিচালক ও আলহাজ্ব গৌছ আহমদ এর সর্বকনিষ্ঠ পুত্র ফয়জুল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সমৃদ্ধ দেশ গড়তে হলে মেধাবী প্রজন্ম গড়ে তোলার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধার বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য ফয়জুল আহমদ ফাউন্ডেশন কাজ করবে। গোলাপগঞ্জ উপজেলা শিক্ষারমান উন্নতির জন্য আমি ফয়জুল আহমদ ফাউন্ডেশন গঠন করেছি। আমি চাই আমার বাবা যে ভাবে ভাদেশ্বরের শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন আমিও এই উপজেলার শিক্ষা ব্যবস্তার  উন্নতির জন্য কাজ করবো, তাই তো শুরুর দিকে আমি উপজেলার সকল প্রাথমীক বিদ্যালয় নিয়ে কাজ করতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আলহাজ্ব গৌছ আহমদ ছিলেন এই ভাদেশ্বরের নারী শিক্ষার অগ্রদূত, তিনি ভাদেশ্বর সলিমা খানম সরকারি প্রাথমীক বিদ্যালয়, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় ও ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্টা করেছেন বলে আজ ভাদেশ্বর ইউনিয়নের ঘরে ঘরে শিক্ষিত মেয়ে পাওয়া যায়। আমরা দেখতে পারছি আপনিও আপনার পিতার দেখানো পথে হাটছেন। আপনার পিতার মৃত্যুর পরও ভাদেশ্বরের ইতিহাসে ওমর হয়ে থাকবেন সারা জীবন। আল্লাহ যেনও আপনার পিতা মাতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

আমরা আপনাকে ধন্যবাদ জানাই, আপনার এই মহতি কাজের জন্য, আমরা সব সময় আপনার পাশে থাকবো এবং এই ফাউন্ডেশন সাফল্যের জন্য আমরা সার্বিক সহযোগিতা করবো।

এসময় উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুশ শহিদ,দক্ষিণ ভাগ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ, সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ চন্দ্র দাস, বাগলা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস, ঢাকাদক্ষিন  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, খাটকাই  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথ বন্ধু দাস, শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার দাস, মেহেরপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় চন্দ্র দাস, শাহ আব্দুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র বিশ্বাস, খমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দাস, মোড়ার কিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দাস, দক্ষিণ ভাগ ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু রঞ্জন দাস, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম, নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, পূর্ব ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, ফাজিল পুর ২ নং  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আলী হাসান শামীম, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ফাত্তাউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফয়েজ হক ও সাংবাদিক রিমন আহমদ প্রমুখ

অনুষ্ঠান শেষে আগতো অতিথিদের নিয়ে ফয়জুল আহমদ ফাউন্ডেশন পরিচালক সলিমা খানম সরকারি প্রাথমীক বিদ্যালয় ও সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় নতুন রাস্তা, গেইট, নির্মাণাধীন ভবন ও শিরিন আহমদ কনফারেন্স হল পরিদর্শন করেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park