1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নদ-নদীর পানি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :এখন শ্রাবণ মেঘের দিন। ঋতুর হিসাবে বর্ষাকাল। এ সময়টা মোটামুটি বৃষ্টি বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের। তবে আবহমান বাংলার এই প্রাকৃতিক রূপবৈচিত্র আজ-কাল আর তার ধারবাহিকতা বজায় রাখছেনা। এই কয়েকদিন আগের খরতাপের কথাতো নিশ্চয় মনে আছে সিলেটবাসীর। প্রকৃতির অমন রুদ্ররূপ বা কঠোরতা থেকে মুক্তির জন্য সবাই বড় বেশী বৃষ্টি চেয়েছিলেন।

সেই বৃষ্টি এসেছে। শ্রাবনের শেষের দিকে এসে প্রমাণ মিলছে, বাংলায় এখন বর্ষার শেষ সময়টা চলছে। গত ২/৩ দিন ধরে টানা বর্ষণ হলেও মুষলধারে বৃষ্টি বলতে যা বুঝায়, তা অবশ্য নয়।

বৃষ্টি হচ্ছে উজানেও। মানে সিলেটের উজানে ভারতের আসাম মেঘালয় মনিপুর ইত্যাদি রাজ্যে বৃষ্টি ঝরছে। আর তার প্রভাবও পড়ছে সিলেটের নদ-নদীগুলোতে। পানি বাড়ছে অনেকটা হু-হু করে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেট অফিস অবশ্য আশ্বস্ত করেছে, ভয়ের কিছু নেই। এ পর্যায়ে যে বৃষ্টি বাংলাদেশ বা ভারতে ঝরছে তাতে অন্তত সিলেট অঞ্চলে বন্যার তেমন কোন আশঙ্কা নেই।

রোববার (৬ আগস্ট) সকাল ৬টা থেকে সোমবার (৭ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে মোট ৮৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস।

আর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি ঝরেছে ২৯ দশমিক ৩ মিলিমিটার।

আবার গত ৫ আগস্ট সকাল ৬টা থেকে ৬ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টির রেকর্ড করা হয়েছে ৬২ মিলিমিটার।

সিলেটের নদ-নদী, বিশেষ করে সুরমা কুশিয়ারায় বৃষ্টির প্রভাবে পানি বাড়ছে দ্রুত।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্য অনুযায়ী, সুরমা কানাইঘাট পয়েন্টে রোববার ছিল বিপৎসীমার ৪ দশমিক ৪২ মিটার নিচ দিয়ে। সোমবার সন্ধ্যা ৬টায় ব্যবধান কমেছে ২ দশমিক ১৭ মিটার। এ পয়েন্টে সারাদিন পানি বেড়েছে লাফিয়ে লাফিয়ে। আগের দিন পানি ছিল ৮ দশমিক ৬৩ মিটার। সোমবার সকাল ৬টায় ছিল ১০ দশমিক ১৫, সকাল ৯টায় ১০ দশমিক ২৫, দুপুর ১২টায় ১০ দশমিক ৩৬, বিকেল ৩টায় ১০ দশমিক ৪৪ ও সন্ধ্যা ৬টায় পানি রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫০ মিটার।

সিলেট পয়েন্টে আগের দিন পানি বইছিল বিপৎসীমার ৩ দশমিক ৪১ মিটার নিচ দিয়ে। সোমবার সন্ধ্যা ৬টায় ব্যবধান কমেছে প্রায় ১ মিটার। আগের দিন সুরমার এ পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩৯ মিটার। সোমাবার সকাল ৬টায় পানি ছিল ৭ দশকি ৯৭, সকাল ৯টায় ৮ দশমিক ০৪, দুপুর ১২টায় ৮ দশমিক ২১, বিকেল ৩টায় ৮ দশমিক ২৭ ও সন্ধ্যা ৬টায় পানি ছিল ৮ দশমিক ৪১ মিটার।

একইভাবে পানি বাড়ছে সিলেটের অপর নদী কুশিযারায়। রোববার এ পয়েন্টে পানি বিপৎসীমার ৫ দশমিক ৬৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার বিকেল ৩টায় ব্যবধান কমেছে ২ দশমিক ৪৫ মিটার। সকাল ৬টায় এ পয়েন্টে পানি ছিল ১০ দশমিক ৪৬, সকাল ৯টায় ১০ দশমিক ৭১, দুপুর ১২টায় ১০ দশমিক ৮৬ ও বিকেল ৩টায় ১০ দশমিক ১৬ মিটার পানি রেকর্ড করা হয়েছিল।

কুশিয়ারা শেওলা পয়েন্টে আগের দিন পানি বইছিল বিপৎসীমার ৫ দশমিক ০১ মিটার নিচ দিয়ে। ২৪ ঘন্টায় ব্যবধান কমেছে দশমিক ৮২ মিটার। রোববার এ পয়েন্টে পানি ছিল ৮ দশমিক ০৪ মিটার। সোমাবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি ছিল ৮ দশমিক ৩৯, সকাল ৯টায় ৮ দশমিক ৪২, দুপুর ১২টায় ৮ দশমিক ৫৬, বিকেল ৩টায় ৮ দশমিক ৭২ ও সন্ধ্যা ৬টায় পানি ছিল ৮ দশমিক ৮৬ মিটার।

কুশিয়ারার অপর দুই পয়েন্ট ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টেও পানি বাড়ছে। তবে তা কিছুটা ধীরে। আর সিলেটের অপর দুই নদী লোভা এবং সারির পানিও বাড়ছে।

তবে পানি বাড়তে থাকলেও আপাতত সিলেট অঞ্চলে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড সিলেট অফিসের প্রধান প্রকৌশলী আসিফ আহমদ। তিনি বলেন, পানি বাড়লেও বন্যার তেমন কোন আশঙ্কা নেই।

আর আগামী অন্তত ৪/৫ দিন সিলেট অঞ্চল এমন বৃষ্টিময় থাকবে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ সজিব আহমদ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জান্নাত

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park