1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ড. ইউনূসের সঙ্গে আইএমএফ উপদেষ্টার বৈঠক

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ইউএনডিপির সাবেক প্রধান লর্ড মার্ক ম্যালোচ-ব্রাউন।

রোববার (৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ হয়।

বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান আইএমএফ উপদেষ্টা।

ঘণ্টাব্যাপী আলোচনায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, উন্নয়ন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার, স্বাস্থ্যসেবা, সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণসহ নানা বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বাংলাদেশকে সমর্থন করার জন্য লর্ড ম্যালোচ-ব্রাউনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংস্কার ছিল জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মূল শব্দ। তার সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে বড় ধরনের সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park