1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ফেসবুকে প্রেম, বাড়ি গিয়ে প্রবাসীর স্ত্রী দেখলেন প্রেমিক ৯ম শ্রেণির ছাত্র!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কুমিল্লার এক প্রবাসীর স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুড়িগ্রামের একজনের সঙ্গে প্রেমে জড়ান। প্রেমের পূর্ণতা দিতে গিয়ে কুমিল্লা থেকে কুড়িগ্রামে প্রেমিকের বাড়িতে আসেন। ইচ্ছা ছিল প্রেমিককে বিয়ে করবেন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রেমিকের বাড়িতে এসে হতভম্ব হয়ে পড়েন তিনি। প্রেমিক অপ্রাপ্ত বয়স্ক, নবম শ্রেণির ছাত্র। তা-ও আবার বিশেষ চাহিদা সম্পন্ন। তবে প্রেমিক তাকে বিয়ে করার জন্য রাজি হলেও প্রেমিকা রাজি নন।

বুধবার (৪ ডিসেম্বর) ওই প্রবাসীর স্ত্রীকে পুলিশের হস্তক্ষেপে তার নিজ বাড়িতে পাঠানো হয়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের দুলাল হোসেন দলুর বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে হোসাইন আলী ধলডাঙ্গা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। হোসাইন আলীর সঙ্গে কুমিল্লার লাকসাম এলাকার এক প্রবাসীর স্ত্রীর ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমের পূর্ণতা দিতে বিয়ের দাবিতে ওই নারী গত রোববার (১ ডিসেম্বর) দুপুরে প্রেমিক হোসাইনের বাড়িতে ওঠে।
প্রেমিকের বাড়িতে এসে দেখেন প্রেমিক অপ্রাপ্ত বয়স্ক। পরে বিষয়টি বুঝতে পেরে ওই নারী বিয়ের ব্যাপার থেকে সরে আসেন। তবে প্রেমিক হোসাইন বিয়ে করতে চায়। পরে প্রেমিকা এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বিষয়টি ভূরুঙ্গামারী থানাকে অবগত করেন।

ভূরুঙ্গামারী থানা পুলিশ ওই দিন রাত ২টার দিকে নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই নারীকে ফেরত নিয়ে যেতে তার বাবা শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। মেয়েকে ফিরিয়ে নিতে অস্বীকার করেন বাবা শফিকুল ইসলাম। এরপর ২ দিন থানা হেফাজতে রেখে বিভিন্নভাবে মেয়ের অভিভাবককে বুঝিয়ে রাজি করায় পুলিশ। পরে বুধবার অভিভাবকের কাছে ওই নারীকে হস্তান্তর করে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম বলেন, উভয় পক্ষের সমঝোতায় মেয়েকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজরা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park