1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

হাসপাতালে অভিনেত্রী ভর্তি তিশা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দর্শকনন্দিত অভিনেত্রী তানজিন তিশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

স্ট্যাটাসে তিনি লেখেন, গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। কিন্তু গতকাল আমার শারীরিক অবস্থা বেশি খারাপ ছিল। যার কারণে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে অনেকের কল রিসিভ করতে পারিনি।

বর্তমান শারীরিক অবস্থার কথা উল্লেখ্য করে তানজিন তিশা বলেন, আলহামদুলিল্লাহ! এখন অনেকটা ভালো বোধ করছি। আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

তবে তিশার কী হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। এদিকে তিশার ভক্তরা পছন্দের অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফেসবুক পোস্টে কমেন্ট করে দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানাচ্ছেন তারা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জান্নাত

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park