1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

কানাইঘাট সংবাদদাতা :সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ ইসলামিক কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল থেকে সদ্য প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজ এমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জাকির আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী চাঁদনী।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন- কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নাজিম উদ্দিন,বদরুল আলম,মস্তাক আহমদ,খায়রুল কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ফজলুল হক। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুর রহমান এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আল মারওয়ান জিসান।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ বছর বছর এ বিদ্যালয় থেকে ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ সহ ১৩ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে পাস করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জান্নাত

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park