1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নতুন ইসি গঠনে বিএনপিসহ ১৭টি দল ও জোটের নাম প্রস্তাব

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর নাম প্রস্তাব করার শেষ দিন ছিল বৃহস্পতিবার। তবে ধরাবাঁধা সময়ের মধ্যেই বিএনপিসহ ১৭টি দল ও জোট তাদের নিজ নিজ দল ও জোটের নামের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে দিয়েছে।

এদিকে নির্বাচন কমিশনার পদের জন্য বিএনপি দুজন সাবেক সচিবের নাম প্রস্তাব করেছে। তারা হলেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন ও শফিকুল ইসলাম। তাদের মধ্যে এ এম এম নাসির উদ্দিন সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে গেছেন। আরেক সাবেক সচিব শফিকুল ইসলাম অনেক আগেই অবসর নিয়েছেন। তার বয়স এখন ৭৬ বছর।

বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী কয়েকটি দলও প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য সাবেক সচিব শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেছে।

ছয় দলের জোট গণতন্ত্র মঞ্চের প্রতিটি দল পৃথকভাবে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে তাদের নাম জমা দিয়েছে। জানা গেছে, এই ছয় দলের প্রস্তাবিত নামের তালিকায় সাবেক সচিব শফিকুল ইসলাম ও মহিবুল হকের নাম ‘কমন’ রয়েছে বলে জানা গেছে।

এর বাইরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাবেক সচিব আবু আলম শহিদ খানের নামও প্রস্তাব করেছে। আর পাঁচটি পদের জন্য পাঁচজনের নাম প্রস্তাব করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। যুগপৎ আন্দোলনে থাকা ১২-দলীয় জোটও প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচটি পদের জন্য পাঁচজনের নাম প্রস্তাব করেছে। সমমনা জাতীয়তাবাদী জোটও তাদের নামের তালিকা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে।

বিএনপি চারজন নির্বাচন কমিশনার পদের জন্য আটজনের নাম প্রস্তাব করেছে। প্রতিটি পদের জন্য দুটি করে নাম দিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশিদের সঙ্গে দেখা করে তাদের দলের প্রস্তাবিত নামের তালিকা দেন।

গণ অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপকসহ মোট ছয়জনের নাম প্রস্তাব করেছে। দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুমের নাম প্রস্তাব করেছে বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার পদের জন্য আটজনের নাম প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও এলডিপি পৃথকভাবে নাম প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ বিভাগে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park