
রিমন আহমদ সিলেট: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শফিকুল ইসলাম বলেছেন, একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদারিত্ব মুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশীদারের প্রয়োজন আছে। আমরা সেই অংশীদারের রাজনীতি করতে চাই। শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতে চাই।
তিনি আরো বলেন, ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য অতীতে কাজ করেছে এবং আগামীতেও করবে। সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী রেগুলার ছাত্রদের ভেতর থেকে নেতৃত্ব আনা হবে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, বিপ্লবী সংহতি দিবস সহ জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকাদক্ষিন সরকারি ডিগ্রি কলেজ ও ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রদল সহ সভাপতি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের
যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দি বলেন, ছাত্রদল একটা বৃহৎ সংগঠন। ছাত্রদলে শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা সম্পর্কে জিরো টলারেন্স নীতি অনুসরণ। গত ৫ আগস্টের পর যে কয়েকটি বিছিন্ন ঘটনা ঘটেছে, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। যেহেতু এটা বড় সংগঠন, সেহেতু সংযোজন-বিয়োজন থাকতে পারে।
সকাল ১১টার সময় ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রবেশ করেন এবং পরে ১২ টার সময় ঢাকাদক্ষিন সরকারি কলেজে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের কাছে তারেক রহমানের ৩১ দফা দবী তুলে ধরেন এবং সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সাধারণ শিক্ষার্থীদের আশ্বস্ত করেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সকল দাবিদাওয়া পূরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের
সহ সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দি, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন দিনার, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ সহ ছত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।