1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়: ভলকার তুর্ক

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, আমরা এখন একটি নতুন বাংলাদেশ দেখছি। এখানে অতীতের ন্যায় মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি না। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ সংক্রান্ত মামলাগুলোর যথাযথ তদন্ত হওয়া উচিৎ।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আগস্টের পর সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তথ্যানুসন্ধান করছে।

তিনি বলেন, মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক দলের অংশগ্রহণের অধিকারকে সম্মান করতে হবে। বর্তমান সরকারের সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল ও এই আইনের অধীনে পুরনো মামলা প্রত্যাহারের পদক্ষেপকে স্বাগত জানাই।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশে দুদিনের সফরে আসেন।

ঢাকা সফরকালে হাইকমিশনার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বক্তৃতাও দেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park