1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভারপ্রাপ্ত নয়, সিলেট আ‘লীগের পূর্ণাঙ্গ সভাপতি হলেন শফিক

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :আর ভারপ্রাপ্ত নয়, এবার জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

রবিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নিজে এ ঘোষণা দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ মুজিবুর রহমান জকন।
দৃঢ় ঐক্য তৈরি ও মাঠের নেতাদের চাঙা করতে রবিবার গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সভায় অংশ নেন সিলেটের শতাধিক নেতৃবৃন্দ।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিলেটসহ সারা দেশের জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন।

আরও অংশ নেন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা। এছাড়া জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি কর্পোরেশন এবং পৌরসভার দলীয় মেয়ররাও এতে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমি সভায় যোগ দিতে ঢাকার পথে আছি। এই সভায় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেবেন দলীয় প্রধান মাননীয় শেখ হাসিনা। এই বর্ধিত সভার পর দলের নেতাদের মনোবল আরও চাঙা হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বিশেষ করে সিলেটের নেতাকর্মীরা এই সভা থেকে নতুন শক্তি নিয়ে ফিরবেন।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park