1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বাঘা মাদ্রাসার আল বশির ছাত্র সংসদের কমিটি গঠন

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক : ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গোলাপগঞ্জের বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামি দারুল হাদিস মাদ্রাসা আল বশির ছাত্র সংসদের কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ আগস্ট) বাদ জোহর মাদ্রাসার হলরুমে মাদ্রাসার মুহতামিম হাফিজ জামিল আহমদ ও শিক্ষা সচিব হাফিজ মাও কয়েছ আহমদ অনুমোদিত ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস হাফিজ মাও কয়েছ আহমদকে সভাপতি ও মাদ্রাসার ছাত্র রায়হান বিন জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটিতে অন্যান্য যারা দায়িত্ব পেলেন- সহসভাপতি মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাও মোশাররফ হোসাইন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মুহি উদ্দিন, তাছলীম আহমদ, পাঠাগার সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফিজ আব্দুস শাকুর।

এছাড়া কমিটিতে মাদ্রাসার মুহতামিম হাফিজ জামিল আহমদকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়।

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park