1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বালাগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বালাগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় বাস স্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ হুসাইন কিবরিয়ার সভাপতিত্বে ও বালাগঞ্জ ডিগ্রী কলেজ সভাপতি আলী আমজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা সৈয়দ আলী আছগর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মীম হুসাইন, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক নাছিম আহমদ সোহাগ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park