সিলেট আলাপ ডেস্ক :ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বালাগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় বাস স্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ হুসাইন কিবরিয়ার সভাপতিত্বে ও বালাগঞ্জ ডিগ্রী কলেজ সভাপতি আলী আমজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা সৈয়দ আলী আছগর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মীম হুসাইন, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক নাছিম আহমদ সোহাগ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আবরাহাম

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066