1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মেহগনি বাগানে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ঝিনাইদহের শৈলকুপায় মেহগনির একটি বাগান থেকে আইরিন আক্তার তিথি (১৬) নামে নিখোঁজ এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দুধসর গ্রামের বাড়ির পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিথি ওই গ্রামের আশরাফ হোসেনের মেয়ে। সে স্থানীয় রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোবাইলফোনে কথা বলে ঘর থেকে বের হয়ে যায় তিথি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। রোববার বিকেলে নিজ বাড়ির পাশে মেহগনির একটি বাগানে তার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় তিথির হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আনিসা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park