1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশকে হারিয়ে ৯২ বছরে ভারতের ‘প্রথম’

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :টেস্ট ক্রিকেটে ভারত প্রথম পা রাখে ১৯৩২ সালে। সি. কে. নায়ডুর নেতৃত্বে সেই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৮ রানে হারে তারা।

এরপর টানা ৯২ বছর টেস্ট ইতিহাসে জয় থেকে হারের পাল্লাটাই ভারী হয়ে এসেছে তাদের। তবে আজ চেন্নাই টেস্টে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সাদা পোশাকে তাদের জয়ের সংখ্যা হারের সংখ্যার চেয়ে ওপরে উঠেছে।
৫৮১ ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটে আজ ভারতের জয়টি ১৭৯তম। এছাড়া ২২২ ম্যাচে ড্র করেছে তারা এবং হেরেছে ১৭৮ ম্যাচে।

জয়-হারের এই ব্যবধানে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। ৮৬৬ ম্যাচ খেলে ৪১৪ ম্যাচে জয় পেয়েছে তারা। হেরেছে ২৩২ ম্যাচে ও ড্র করেছে ২১৮ ম্যাচে। ১০৭৭ ম্যাচ খেলে ইংল্যান্ডের জয় ৩৯৭ ম্যাচ, হার ৩২৫ ম্যাচ ও ড্র ৩৫৫ ম্যাচে।

দক্ষিণ আফ্রিকা ৪৬৬ ম্যাচ খেলে ভারতের সমান ১৭৯ ম্যাচে জয়, ১৭৮ ম্যাচে হার ও ১২৬ ম্যাচে ড্রয়ের স্বাদ পেয়েছে। এছাড়া পাকিস্তান ৪৫৮ ম্যাচে খেলে জিতেছে ১৪৮ ম্যাচে, হেরেছে ১৪৪ ম্যাচে ও ড্র করেছে ১৬৬ ম্যাচে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আনিসা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park