1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

৪৮ দিন পর মারা গেলেন ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ নয়ন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :রাজধানীর কাঁঠালবাগান ঢাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মো. নয়ন (২৫) ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোব্দা এলাকায় লোকমান হোসেনের ছেলে নয়ন। বর্তমানে কাঁঠালবাগান এলাকায় থেকে মোটরসাইকেলের গ্যারাজে কাজ করতেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে কাঁঠালবাগান ঢালে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন তিনি।

নিহত নয়নের শ্বশুর মো. এরশাদ আলী বলেন, নয়ন কাঁঠালবাগান ঢাল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। ওই এলাকায় গত ৪ আগস্ট দুপুরের দিকে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ না ফেরার দেশে চলে গেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আনিসা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park